বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

নির্বিঘ্নে সৌদি পৌঁছলেন বাংলাদেশি সব হজযাত্রী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলতি বছরের হজ ফ্লাইট কার্যক্রম সম্পূর্ণ সফলতার সঙ্গে শেষ হয়েছে। বাংলাদেশ থেকে নিবন্ধিত সব হজযাত্রী ইতোমধ্যে নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন, ফলে এবারের হজ ব্যবস্থাপনা কার্যক্রমকে নির্বিঘ্ন ও সফল হিসেবে মূল্যায়ন করা হচ্ছে।

শুক্রবার (২২ মে) মক্কা থেকে হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতেই শেষ হজ ফ্লাইটটি সৌদি আরবে পৌঁছায়। নিবন্ধিত সব হজযাত্রী নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারায় তিনি আলহামদুলিল্লাহ জানিয়ে সন্তোষ প্রকাশ করেন।

তিনি আরও জানান, শেষ পর্যায়ে ১৯ জন হজযাত্রীর কিছু জটিলতা থাকলেও শেষ পর্যন্ত তাদেরও সৌদি আরবে পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। নির্ধারিত কোটার তুলনায় কিছুটা কম যাত্রী পৌঁছানো প্রসঙ্গে তিনি বলেন, জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য কিছু সিট সংরক্ষিত রাখা হয়, যা স্বাভাবিক প্রক্রিয়ার অংশ।

হজ পোর্টাল ও আইটি হেল্পডেস্কের তথ্যমতে, মোট ১৯৯টি ফ্লাইটে ৭৭ হাজার ৪৩২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এবারের হজ ফ্লাইট পরিচালনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস, সৌদি এয়ারলাইনস ও ফ্লাইনাস এয়ারলাইনস নিয়মিতভাবে ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর বাংলাদেশের হজ কোটা ছিল ৭৮ হাজার ৫০০ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রী অন্তর্ভুক্ত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, সময়মতো ফ্লাইট পরিচালনা, সমন্বিত ব্যবস্থাপনা এবং বিভিন্ন সংস্থার সহযোগিতায় পুরো হজ কার্যক্রম নির্বিঘ্নভাবে সম্পন্ন হয়েছে।

আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজ শেষে ৩০ মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে, যা চলবে ৩০ জুন পর্যন্ত।

এদিকে, এবারের হজ মৌসুমে এখন পর্যন্ত ২১ জন বাংলাদেশি হজযাত্রী ইন্তেকাল করেছেন। মক্কায় ১৪ জন এবং মদিনায় ৭ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। তবে সামগ্রিকভাবে হজ ব্যবস্থাপনা ও যাতায়াত কার্যক্রমকে সংশ্লিষ্টরা সফল ও সুশৃঙ্খল হিসেবে উল্লেখ করেছেন, যা গত বছরের তুলনায় আরও উন্নত সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ