বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে ‘মধ্যযুগীয়’ বলা ইসলামবিরোধী: জমিয়ত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও শোক প্রকাশ করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। সংগঠনটি বলেছে, এ ঘটনায় গোটা দেশ আজ স্তম্ভিত ও বাকরুদ্ধ। অভিভাবক মহলে নিজেদের সন্তানদের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কা বিরাজ করছে।

শুক্রবার (২২ মে) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ নিন্দা জানান।

বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, অতীতে সংঘটিত এ ধরনের জঘন্য অপরাধের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার কার্যকর হলে আজ দেশবাসীকে এমন নির্মম ঘটনার পুনরাবৃত্তি দেখতে হতো না। তারা বলেন, ধর্ষণ ও শিশু নির্যাতনের মতো ভয়াবহ অপরাধ রোধে কঠোর শাস্তির কার্যকর বাস্তবায়নের কোনো বিকল্প নেই।

এসময় ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ড প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেরও প্রতিবাদ জানায় সংগঠনটি। বিবৃতিতে বলা হয়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী “আমরা মধ্যযুগে নেই, আধুনিক যুগে আছি” বলে যে মন্তব্য করেছেন, তা মূলত ইসলাম ধর্মে ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের বিধানকেই ‘মধ্যযুগীয়’ আখ্যা দেওয়ার শামিল। জমিয়ত নেতাদের ভাষ্য, এ ধরনের বক্তব্য স্পষ্টতই ইসলামবিরোধী এবং ধর্মীয় মূল্যবোধের প্রতি অসম্মানজনক।

তারা আরও বলেন, একজন ধর্ষককে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার মাধ্যমে সমাজে মানুষের ইজ্জত-আব্রু ও নিরাপত্তা নিশ্চিত করার যে ঐশী বিধান রয়েছে, তাকে তুচ্ছতাচ্ছিল্য করার অধিকার কারও নেই।

বিবৃতিতে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ