বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

মাদরাসাছাত্রীকে ধর্ষণচেষ্টায় যুবক গ্রেপ্তার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকার দোহার উপজেলায় আট বছরের এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বিল্লাল হোসেন নামে এক যুবককে গ্রেপ্তার করেছে দোহার থানা পুলিশ।

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার শিলাকোঠা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার বিল্লাল দক্ষিণ শিলাকোঠা এলাকার মো. লতিফের ছেলে। শিশুটিকে চিকিৎসার জন্য দোহার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বৃষ্টির সময় গোসল করতে ঘর থেকে বাইরে আসে ভুক্তভোগী। এ সময় প্রতিবেশী বিল্লাল (৩৫) তাকে সাঁতার শেখানোর কথা বলে পুকুরে নিয়ে শিশুটির স্পর্শকাতর স্থানে হাত দেয়, পরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটির মা তাকে খুঁজতে বের হয়ে দেখে পুকুরের মধ্যে বিল্লাল জড়িয়ে ধরে আছে। এ সময় তার মা এগিয়ে আসলে বিল্লাল দৌড়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে দোহার থানা পুলিশ।

শিশুটিকে প্রাথমিক চিকিৎসার জন্য দোহার উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা পর তাকে আগামীকাল ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হবে।

পুলিশের উপ-পরিদর্শক ও মাহমুদপুর ফাঁড়ির ইনচার্জ জুবাইদুল হক জানান, খবর পেয়ে অভিযুক্ত বিল্লালকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত শিশুটিকে চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হবে। ধর্ষণ মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ