বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

নীলফামারীতে ট্রাক উল্টে ২ জনের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নীলফামারীর ডোমার মহাসড়কে বালুবাহী ট্রাক উল্টে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে ডোমার উপজেলার সোনারায় পুটির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভটভটি চালক চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দীনের ছেলে মমিনুল ইসলাম (৪০) এবং ডোমার উপজেলার মাহিগঞ্জ এলাকার অকিন্দ্র চন্দ্রের ছেলে ট্রাকের শ্রমিক বিকাশ চন্দ্র (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আজকে সন্ধ্যার দিকে ডোমার থেকে নীলফামারীর দিকে বালুবাহী একটি ট্রাক যাচ্ছিলেন। এসময়ে ট্রাকটি সোনারায় এলাকায় পৌঁছালে ভটভটি গাড়ীটি মোড় ঘোরার সময় ট্রাকের সামনে উল্টে পড়ে যায়। এতে ভটভটি চালক ঘটনাস্থলে মারা যায়। পরে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক শ্রমিকের ওপর উল্টে পড়ে যায়। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

এবিষয়ে ডোমার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ বলেন, দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করছে। দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ