বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

সিলেটে হাম ও নিউমোনিয়ায় একদিনে ৪ শিশুর মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট বিভাগে একদিনে হামের উপসর্গ ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চার শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

সংশ্লিষ্টদের মতে, বিভাগে হামের উপসর্গে একদিনে চার শিশুর মৃত্যুর ঘটনা এটিই প্রথম। একই সময়ে নতুন করে আরও ৪৩ আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

শুক্রবার (২২ মে) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় এই চার শিশুর মৃত্যু হয়। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হাম ও এর উপসর্গে মোট ৫১ শিশুর মৃত্যু হলো। বর্তমানে বিভাগে ২৯৫ সন্দেহভাজন হাম রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে, যার ফলে চিকিৎসাকেন্দ্রগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়ছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, মারা যাওয়া শিশুদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে সিলেটের শাহপরাণ এলাকার রফিকুল ইসলামের ছেলে আরাবি আহমদ (১ বছর ৩ মাস)। বাকি তিন শিশু সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে মারা গেছে। তারা হলো— সুনামগঞ্জের ছাতক উপজেলার কালারুকা গ্রামের ইসহাক আলীর ছেলে আলী আফসান (৬ মাস ২৭ দিন), মৌলভীবাজারের দুর্গানগরের ফারুক মিয়ার ছেলে নাফি ইসলাম (৫ মাস ১৭ দিন) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার নিপেশ রায়ের ছেলে নিলয় রায় (৬ মাস ১০ দিন)।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ