বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

৫ মাস পর কারামুক্ত মাওলানা আইনুল হক কাসেমী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তরুণ আলেম ও লেখক মাওলানা আইনুল হক কাসেমী প্রায় পাঁচ মাস পর আজ শনিবার (২৩ মে) কারাগার থেকে মুক্তি পেয়েছেন। ২০২৫ সালের ২৪ ডিসেম্বর মাদরাসায় সবক পড়ানোর সময় তাকে র‌্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছিল। পরে দৈনিক প্রথম আলো কার্যালয়ে হামলা ও ভাঙচুরের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, আদালত জামিন মঞ্জুর করায় শনিবার তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন। কারাফটকে তাকে ফুল দিয়ে বরণ করা হয়।

মাওলানা আইনুল হক কাসেমী সিলেটের জকিগঞ্জ উপজেলার কেছরী গ্রামের বাসিন্দা। তিনি একটি আলেম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা মরহুম মাওলানা শফিকুল হক জকিগঞ্জের ঐতিহ্যবাহী জামেয়া ছায়িদিয়া মাইজকান্দি মাদরাসার সাবেক মুহতামিম ছিলেন।

আইনুল হক কাসেমী মেধাবী তরুণ আলেম। তিনি একজন লেখকও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সরব। গত বছরের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে হত্যার ঘটনায় বিক্ষুব্ধ জনতা দৈনিক প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। সেই মামলায় আইনুল হক কাসেমীকে আসামি করা হয়। যদিও তিনি দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।

তার মুক্তি চেয়ে হেফাজতে ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলামসহ বিভিন্ন সংগঠন বিবৃতি দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে তরুণ এই আলেমের মুক্তি দাবি করেছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ