বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ

ঈদে কেমন থাকবে আবহাওয়া, যা জানা গেল


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন পবিত্র ঈদুল আজহায় সারাদেশে ভ্যাপসা গরমের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে দেশের বিভিন্ন অঞ্চলে ঈদের দিন ও তার আশপাশের সময়ে বৃষ্টি হতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের আবহাওয়াবিদ এ. কে. এম. নাজমুল হক জানিয়েছেন ঈদের সময় রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং ঢাকা বিভাগের পূর্বাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক বেশি থাকবে।

তিনি জানান, এসব অঞ্চলে ঈদের আগে, ঈদের দিন এবং পরের দিন মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিও হতে পারে।

আবহাওয়াবিদ নাজমুল হক আরও বলেন, দেশে আটটি বিভাগ থাকলেও আবহাওয়ার ধরনে ভৌগোলিক পার্থক্য স্পষ্ট। বিশেষ করে নরসিংদী, নারায়ণগঞ্জ, মানিকগঞ্জ ও কিশোরগঞ্জসহ ঢাকা বিভাগের পূর্বাংশে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে।

অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা মহানগরসহ দেশের মধ্যাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলক কম হলেও গরম ও আর্দ্র আবহাওয়া বিরাজ করবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এপ্রিল–মে মাসে স্থানীয়ভাবে মেঘ তৈরি হয়ে হঠাৎ স্বল্প সময়ের জন্য বৃষ্টি হয়ে থাকে, যার কারণে সুনির্দিষ্ট সময়ভিত্তিক পূর্বাভাস দেওয়া কঠিন। অনেক সময় পূর্বাভাসের কয়েক ঘণ্টা আগেই বৃষ্টি শুরু হয়ে যায়।

এছাড়া উত্তর চট্টগ্রাম অঞ্চল—কুমিল্লা, নোয়াখালী ও ফেনীতেও ঈদের সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

আবহাওয়াবিদ নাজমুল হক জানান, খুলনা ও রাজশাহীর কিছু এলাকায় তাপপ্রবাহ দেখা দিতে পারে। তবে পুরো দেশে তাপপ্রবাহ না থাকলেও ঈদ পর্যন্ত ভ্যাপসা গরম অনুভূত হবে। বর্ষা মৌসুম শুরু হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ জুনের প্রথম সপ্তাহ পর্যন্ত এই পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

তিনি আরও জানান, মৌসুমি বায়ুর অনুকূল অবস্থার কারণে আগামী এক সপ্তাহের মধ্যেই চট্টগ্রাম হয়ে দেশে বর্ষা প্রবেশ করতে পারে। বর্ষা আসার আগে পর্যন্ত গরম ও আর্দ্র আবহাওয়া বজায় থাকবে বলে জানান তিনি।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ