বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

ঈদুল আজহায় ১১ দিন বন্ধ থাকবে বেফাকের অফিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর কেন্দ্রীয় অফিসের সকল বিভাগের কার্যক্রম টানা ১১ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

রোববার (২৪ মে) বেফাকের প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত এক ছুটির নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ৭ জিলহজ ১৪৪৭ হিজরি মোতাবেক ২৫ মে ২০২৬, সোমবার থেকে ১৭ জিলহজ ১৪৪৭ হিজরি মোতাবেক ৪ জুন ২০২৬, বৃহস্পতিবার পর্যন্ত বেফাকের অফিসের সব বিভাগের কার্যক্রম বন্ধ থাকবে।

এছাড়া ছুটি শেষে ১৯ জিলহজ ১৪৪৭ হিজরি মোতাবেক ৬ জুন ২০২৬, শনিবার থেকে যথারীতি বেফাকের অফিসের সকল বিভাগের কার্যক্রম পুনরায় শুরু হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ঈদুল আজহা উপলক্ষে প্রশাসনিক কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও ছুটি শেষে পূর্বের নিয়ম অনুযায়ী অফিস পরিচালিত হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ