বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী

‘কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করুন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করে গরিব-এতিমদের প্রাপ্য হক বুঝিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম।

রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তিনি বলেন, কোরবানির পশুর চামড়ার ন্যায্য মূল্য নির্ধারণে সরকার চরমভাবে ব্যর্থ হয়েছে। পুরোনো সিন্ডিকেট এখনো বহাল তবিয়তে থেকে বাজার নিয়ন্ত্রণ করছে। এর ফলে অসাধু ব্যবসায়ী চক্র স্বল্পমূল্যে চামড়া কিনে দেশের গুরুত্বপূর্ণ চামড়া শিল্পকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে।

তিনি বলেন, কোরবানির পশুর চামড়া দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও গত কয়েক বছর ধরে সিন্ডিকেটের কারণে এ খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে গরিব, এতিম ও অসহায় মানুষ তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে কওমি মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনায় চামড়ার অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কিন্তু ন্যায্য মূল্য নিশ্চিত না হওয়ায় এ খাতেও বড় ধরনের ক্ষতি হচ্ছে।

মাওলানা আহমদ আবদুল কাইয়ূম বলেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে চামড়ার সঠিক মূল্য নির্ধারণ এবং চামড়া শিল্প ধ্বংসে জড়িত সিন্ডিকেট চক্রকে প্রতিহত করতে সরকারের কার্যকর উদ্যোগ নিতে হবে। অন্যথায় গত বছরের মতো লাখ লাখ চামড়া বিনষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হবে এবং বিপুলসংখ্যক এতিম, গরিব ও নিঃস্ব মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

তিনি আরও বলেন, বিদেশি ইঙ্গিতে দেশের পাট শিল্পকে আগেই ধ্বংস করা হয়েছে। এখন একইভাবে দেশের সম্ভাবনাময় চামড়া শিল্পকেও একটি সিন্ডিকেট চক্র ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। এ শিল্প রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য তিনি সরকারের প্রতি জোর দাবি জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ