বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

হাটে গরু নিয়ে যাওয়ার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু, আহত ২


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মাদারীপুরে কোরবানির হাটে ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার সময় আকস্মিক বজ্রপাতে জিসান খান (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুই গরু ব্যবসায়ী।

সোমবার (২৫ মে) বিকেল ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার কুরুপচর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত জিসান জেলার ছিলারচর ইউনিয়নের পশ্চিম ছিলারচর গ্রামের আয়ুব খানের ছেলে। আর আহত ব্যক্তিরা হলেন একই গ্রামের দাদন খানের ছেলে হিমেল খান (২১) ও লতিফ খানের ছেলে বাবুল খান।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পশ্চিম ছিলারচর গ্রাম থেকে কুরুপচর হাটে বিক্রির উদ্দেশ্যে একটি ট্রাকে করে গরু নিয়ে যাচ্ছিলেন ব্যবসায়ীরা। পথিমধ্যে কুরুপচর এলাকায় পৌঁছালে হঠাৎ তীব্র বৃষ্টি ও বৈরী আবহাওয়া শুরু হয়। এ-সময় ট্রাকের ওপর গরুর সাথে বসে থাকা জিসান, হিমেল ও বাবুলের ওপর আকস্মিক বজ্রপাত আঘাত হানে। এতে তারা তিনজনই ট্রাকে অবচেতন হয়ে পড়ে যান।

পরে স্থানীয় বাসিন্দারা তাদের দ্রুত উদ্ধার করে মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসক জিসানকে মৃত  ঘোষণা করেন। বাকি দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি রাখা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বজ্রপাতের ঘটনাস্থলে কিশোরের মৃত্যু হয়েছে। আহত বাকি দুইজনকে সর্বোচ্চ চিকিৎসা দেওয়া হচ্ছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ