বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

গলায় কুরবানির গোশত আটকে কিশোরের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জামালপুরের ইসলামপুর উপজেলায় কোরবানির মাংস খাওয়ার সময় গলায় আটকে ইয়াসিন হোসেন নামের (১৪) বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত ইয়াসিন হোসেন ওই এলাকার রফিকুল ইসলামের ছেলে ও বটচর নিম্ন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

গতকাল (বৃহস্পতিবার, ২৮ মে) বিকেলে উপজেলার পোড়ারচর ইউনিয়নের নয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ঈদুল আজহা উপলক্ষে দুপুরে কোরবানি দেওয়ার পর পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাচ্ছিল ইয়াসিন। এ সময় হঠাৎ তার গলায় গরুর মাংস আটকে যায়। এতে তার নিশ্বাস বন্ধ হয়ে যায় এবং সে ছটফট করতে শুরু করে। পরে পরিবারের সদস্যরা তাকে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা রফিকুল ইসলাম বলেন, সকালে ছেলে আমার সঙ্গে ঈদের নামাজ পড়ে বাড়ি আসে। তারপর কোরবানি করি এবং মাংস কাটার সমস্ত কাজ শেষ করি। দুপুরে কোরবানির মাংস রান্না করা হয় এবং আমরা সবাই মিলে খেতে বসি। এ সময় হঠাৎ করে আমার ছেলের গলায় মাংস আটকে যায়। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার বলে আমার ছেলে মারা গেছে। আজকে ঈদের দিনে আমি আমার ছেলেটাকে হারালাম।

এ বিষয়ে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু তাহের বলেন, হাসপাতালে আনার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, গলায় মাংস আটকে শ্বাসরোধের কারণে সে মারা গেছে।

এ বিষয়ে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম গাজী বলেন, মাংস খেতে গিয়ে গলায় মাংস আটকে এক কিশোরের মৃত্যু হয়েছে বিষয়টি আমি শুনেছি।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ