বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

গলায় গোশত আটকে মাদরাসাছাত্রীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে গলায় মাংস আটকে আঁখি (১১) নামের এক মাদরাসাছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশ মুহূর্তেই বিষাদে পরিণত হয়েছে ওই ছাত্রীর পরিবারে।

ঈদের দিন বৃহস্পতিবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার লোকনাথপুর তেল পাম্পসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের সঙ্গে সকালের খাবার খাওয়ার সময় গলায় মাংস আটকে শ্বাসরোধ হয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়।

আঁখি স্থানীয় একটি মাদরাসায় পঞ্চম শ্রেণিতে পড়ত। সে ওই এলাকার বাসিন্দা আব্দুল্লাহর মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের সকালে পরিবারের সদস্যদের সঙ্গে খাবার খাওয়ার সময় হঠাৎ আঁখির গলায় মাংস আটকে যায়। এতে শ্বাসরোধ হয়ে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরিবারের সদস্যরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুব দুঃখজনক।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ