বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু, আইসোলেশনে ১০৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নোয়াখালীতে হামের উপসর্গে সাওবান নামে সাড়ে তিন বছর বয়সী আরও এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় হামের উপসর্গে আক্রান্ত হয়ে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটল।

মৃত সাওবান সোনাইমুড়ী উপজেলার পৌরকড়া গ্রামের বাসিন্দা মো. ওসমানের ছেলে। গত ২৪ মে হামের উপসর্গ নিয়ে তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। জ্বর ও নিউমোনিয়ায় আক্রান্ত শিশুটি শুক্রবার (২৯ মে) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে হাসপাতালের আইসোলেশন ইউনিট ও শিশু ওয়ার্ডে মোট ১০৮ শিশু চিকিৎসাধীন রয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) রাজীব আহমেদ চৌধুরী জানান, চলতি বছরের এপ্রিলের শুরু থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা জটিল হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, আক্রান্ত শিশুদের বেশিরভাগই জ্বর, শরীরে লালচে দানা, কাশি ও শ্বাসকষ্টসহ হামের বিভিন্ন উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং শিশুদের চিকিৎসা ও পর্যবেক্ষণ জোরদার করা হয়েছে।

এদিকে জেলার বিভিন্ন এলাকায় শিশুদের মধ্যে হামের উপসর্গ দেখা দেওয়ায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে। স্বাস্থ্য বিভাগ অভিভাবকদের শিশুদের টিকাদান সম্পন্ন করা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ