বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

‘বিদ্যুৎখাতে নীতি দুর্বলতার বোঝা জনগণের ওপর চাপানো যাবে না’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিদ্যুতের সাম্প্রতিক মূল্যবৃদ্ধির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, বিদ্যুৎখাতে নীতি দুর্বলতা, দুর্নীতি ও অদক্ষতার দায় জনগণের ওপর চাপিয়ে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

বৃহস্পতিবার (৪ জুন) এক বিবৃতিতে তিনি বলেন, সরকার পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৯ দশমিক ৮৫ শতাংশ, সঞ্চালন চার্জ ২৩ দশমিক ৯৬ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ১৬ দশমিক ৬৮ শতাংশ বৃদ্ধি করেছে। এর আগে কয়েক দফায় জ্বালানির দামও বাড়ানো হয়েছে, যা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বাড়িয়ে দিয়েছে।

তিনি বলেন, গত মার্চ মাসের শুরুতে সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল আপাতত বিদ্যুতের দাম বাড়ানো হবে না। ওই ঘোষণার পর মানুষ স্বস্তির প্রত্যাশা করেছিল। কিন্তু নতুন করে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনমনে হতাশা সৃষ্টি করেছে এবং জনগণের দুর্ভোগ আরও বাড়িয়ে দিয়েছে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের উচ্চমূল্য, জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং সামগ্রিক জীবনযাত্রার খরচ বৃদ্ধির কারণে সাধারণ মানুষ এমনিতেই চাপে রয়েছে। এর মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনকে আরও অসহনীয় করে তুলবে।

তিনি আরও বলেন, বিদ্যুৎখাতে দীর্ঘদিনের নীতি ভ্রষ্টতা, দুর্নীতি, অদক্ষতা এবং জাতীয় স্বার্থবিরোধী চুক্তিগুলো দ্রুত পর্যালোচনা করতে হবে। খাতটির কাঠামোগত সমস্যার সমাধান না করে শুধু মূল্যবৃদ্ধির মাধ্যমে সংকট মোকাবিলার চেষ্টা জনগণের ওপর অতিরিক্ত বোঝা চাপানোর শামিল।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এ নেতা বিদ্যুৎখাতের সব অনিয়ম ও দুর্বলতা দূর করে জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, জনগণের কাঁধে বারবার মূল্যবৃদ্ধির বোঝা চাপিয়ে না দিয়ে বিদ্যুৎখাতকে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও জনবান্ধব করার উদ্যোগ নিতে হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ