বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হবিগঞ্জের বাহুবলে নির্মাণাধীন বসতঘরের পানির লাইন মেরামতের সময় বিদ্যুৎস্পর্শ হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুন) বেলা আনুমানিক ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন, উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামের বাসিন্দা আইনউদ্দিন (৫০) ও তার ছেলে রাশেদ মিয়া (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, নিজেদের নির্মাণাধীন বসতঘরের পেছনে পানির লাইন মেরামতের জন্য গর্ত খনন করছিলেন বাবা-ছেলে। এ সময় পানি তোলারর জন্য ব্যবহৃত বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সেটি পুনরায় সংযোগ দেওয়ার চেষ্টা করেন তারা। একপর্যায়ে বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন দুজনই।

পরে স্থানীয় লোকজন ও স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বাবা ও ছেলেকে মৃত ঘোষণা করেন।

বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) মো. ইকতার মিয়া জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল পরিদর্শন করে। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেছেন। লাশ পরিবাবের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ