বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে খেলাফত মজলিসের বিক্ষোভ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে খেলাফত মজলিস ঢাকা মহানগরী উত্তর।

শনিবার (৬ জুন) দুপুরে উত্তরায় আয়োজিত এই কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, সরকারকে অবিলম্বে জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। অন্যথায় সাধারণ মানুষ জীবন-জীবিকার তাগিদে রাজপথে নামতে বাধ্য হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।

সমাবেশে বক্তারা আরও অভিযোগ করেন, দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। খুন, ধর্ষণ, চাঁদাবাজি ও সন্ত্রাস দিন দিন বেড়ে চললেও সরকারের ঊর্ধ্বতন মহল কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।

তারা সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, সীমান্তে ভারতীয় নাগরিকদের বাংলাদেশে ‘পুশইন’ করার যেকোনো অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

ঢাকা মহানগরী উত্তর সভাপতি অধ্যাপক মাওলানা সাইফ উদ্দিন আহমেদ খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার।

সমাবেশটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক মাওলানা আজিজুল হক। এতে আরও বক্তব্য রাখেন মহানগরী উত্তর সহ-সাধারণ সম্পাদক এনামুল হক হাসান, প্রশিক্ষণ সম্পাদক ড. মাওলানা মাহমুদুল হাসান কিবরিয়া, শ্রমিক মজলিস ঢাকা মহানগরী উত্তর সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান এবং যুব মজলিস কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. সালমান প্রমুখ।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়, যা উত্তরা রাজউক কলেজের সামনে থেকে শুরু হয়ে আজমপুর মেইন রোডসহ আশপাশের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ