বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

সৌদি আরব কেন্দ্রীয় কমিটির নেতার মৃত্যু, ইসলামী আন্দোলনের মহাসচিবের শোক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদি আরব কেন্দ্রীয় কমিটির দাওয়াহ বিষয়ক সম্পাদক ও খামিস মুশায়িত প্রাদেশিক শাখার সভাপতি আলহাজ হাফেজ মাওলানা ফজলুল কাদের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার (৬ জুন) বাদ ফজর হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন বলে জানা গেছে।

মাওলানা ফজলুল কাদেরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ। একই সঙ্গে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় প্রবাসী কল্যাণ সম্পাদক ও ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা খলিলুর রহমান।

এক যৌথ শোকবার্তায় নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন। তারা বলেন, মাওলানা ফজলুল কাদের দ্বীনের খেদমত, দাওয়াহ কার্যক্রম এবং প্রবাসী বাংলাদেশিদের মাঝে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

নেতৃদ্বয় মরহুমের শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং মহান আল্লাহ তাআলার কাছে তাদের জন্য সবরে জামিল কামনা করেন।

উল্লেখ্য, মাওলানা ফজলুল কাদের সৌদি আরবে দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলনের বিভিন্ন সাংগঠনিক ও দাওয়াহ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ