বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

এমপিও দাবিতে অবস্থানরত শিক্ষকদের মাঝে ছাত্র জমিয়তের পানি-স্যালাইন বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে চলমান অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-শিক্ষিকাদের মাঝে ঠাণ্ডা পানি ও স্যালাইন বিতরণ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

রোববার (৭ জুন) বিকেল ৩টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় সাধারণ মানুষের মাঝেও পানি ও স্যালাইন বিতরণ করে ছাত্র সংকঠনটি।

ছাত্র জমিয়ত সূত্রে জানা যায়, রাজধানীতে চলমান তীব্র গরম ও বৈরী আবহাওয়ার মধ্যে আন্দোলনরত শিক্ষক-শিক্ষিকাদের কষ্ট লাঘবে মানবিক উদ্যোগ হিসেবে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এ সময় শিক্ষকদের হাতে ঠাণ্ডা পানি ও স্যালাইন তুলে দেন ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় দফতর সম্পাদক জুবায়ের হোসেন, ঢাকা মহানগর পূর্ব শাখার সহসভাপতি কামরুল ইসলাম এবং পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব আহমাদ নজিরীসহ সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচিতে ছাত্র জমিয়তের নেতারা বলেন, দেশের বিভিন্ন নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। তাদের দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ এবং মানবিক দায়িত্ববোধ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সাআদ বিন জাকির বলেন, তীব্র গরমে সাধারণ মানুষ ও আন্দোলনরত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশে দাঁড়াতে সংগঠনের পক্ষ থেকে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি বিবেচনায় আগামী কয়েকদিনও এ কর্মসূচি অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে এমপিওভুক্তির দাবিতে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে তারা বর্তমানে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ