বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

সাভারে চলন্ত মাইক্রোবাসে আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত একটি নোয়া মাইক্রোবাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৯ জুন) বেলা সাড়ে ১২টার দিকে ঢাকাগামী লেনের বিশমাইল ক্যান্টনমেন্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চলন্ত অবস্থায় হঠাৎ মাইক্রোবাসের ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। বিষয়টি বুঝতে পেরে চালক দ্রুত গাড়ি মহাসড়কের পাশে থামিয়ে নিরাপদে নেমে যান। কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে। এতে মহাসড়কে চলাচলকারী যানবাহনের চালক ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিলেও মাইক্রোবাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

ঘটনার পর মহাসড়কের ওই অংশে কিছু সময় যান চলাচলে ধীরগতি দেখা দিলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাওগাতুল আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। আগুনের কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ