বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

‘বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আহমাদ আবদুল কাইয়ূম বলেছেন,  বাংলাদেশে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষিত বেকার গ্রাজুয়েট তৈরি হচ্ছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থা বেকার তৈরির ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। বাজেটে শিক্ষা খাতে কম বরাদ্দ থাকায় শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজানো সম্ভব হচ্ছে না। সময় এসেছে বাজেট নিয়ে নতুন করে চিন্তা করার।তাই বেকারত্বের অভিশাপ মোচনের বাজেট ঘোষণা করুন।

মঙ্গলবার (৯ জুন) ঢাকা মহানগর দক্ষিণের নিয়মিত সাপ্তাহিক  সভায় তিনি এসব মন্তব্য করেন।

নগর সভাপতি আরও বলেন, গত দশ বছরের বাজেট পর্যালোচনা করলে দেখা যায় ২০১৬-১৭ অর্থ বছরে সর্বোচ্চ ১৪.০২% বাজেট বরাদ্দ দেয়া হয়েছিল। বাকি বছরগুলোতে এই হার আরও নিম্নগামী। উন্নয়নশীল দেশের জন্য এ বাজেট খুবই নগন্য। কারিগরি খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকায় দেশের শিক্ষার্থীরা পড়াশোনা শেষে বেকারত্বের অভিশাপ মাথায় নিয়ে ঘুরতে থাকে; কেউ কেউ আত্মহত্যার পথও বেছে নিচ্ছে। জাতি হিসেবে এটা লজ্জাজনক।

সভায় আরও উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক ফজলুল হক মৃধা, অর্থ সম্পাদক মাওলানা নজরুল ইসলাম খোকন, প্রচার ও দাওয়াহ সম্পাদক প্রভাষক শফিকুল ইসলাম, কৃষি ও শ্রম বিষয়ক সম্পাদক মাওলানা কামাল হোসেন,  সমাজকল্যাণ সম্পাদক গোলামুর রহমান আজম,মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, হাফেজ সালাহউদ্দিন আহমেদ প্রমুখ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ