রবিবার, ১৪ জুন ২০২৬ ।। ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
সেবায় ঘাটতি, ২১ ওমরাহ কোম্পানির কার্যক্রম স্থগিত করল সৌদি ফজরের নামাজ চলাকালে মসজিদে ঢুকে গুলি, আহত ২ রাশিয়ায় ধরপাকড়ের মুখে আলেমরা, বাড়ছে ইসলাম বিদ্বেষ মৌলভীবাজার সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারী আহত ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’ নারায়ণগঞ্জে পুলিশ-মাদক ব্যবসায়ীর গোলাগুলি, ৫ পুলিশসহ আহত ৮ শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে গুম-নির্যাতন মামলায় সাক্ষ্যগ্রহণ আজ প্রাথমিকে সংগীত-নৃত্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগ বাতিল চায় জমিয়ত নোয়াখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ২ ভাইয়ের মৃত্যু, আহত ১ আমাকে হারাতে শত শত কোটি ব্যয় করা হয়েছে: শায়খে চরমোনাই

ভারতের সীমান্ত হত্যা ও পুশইন নীতি গভীর উদ্বেগজনক’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশ খেলাফত মজলিস গাজীপুর মহানগরীর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বাদ মাগরিব গাজীপুর মহানগরীর অস্থায়ী কার্যালয় জামিয়া আরাবিয়া মিলন আয়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

মহানগরীর সিনিয়র সহ-সভাপতি মুফতি ফারুক আহমদ নোমানীর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা মোর্শেদ কামাল চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভারতের সীমান্ত হত্যা এবং অবৈধ পুশইন নীতি বাংলাদেশের জন্য গভীর উদ্বেগের বিষয়। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় জাতিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।” তিনি আরও বলেন, পশ্চিমবঙ্গে মুসলমানদের ধর্মীয় অধিকার ও কুরবানির মতো ধর্মীয় আচার পালনে বাধা সৃষ্টির মাধ্যমে যে উদ্বেগের সৃষ্টি হয়েছে, তা ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের পরিপন্থী।

মাওলানা ফজলুর রহমান দেশ ও জাতির স্বার্থে ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন গাজীপুর মহানগরীর সহ-সভাপতি মুফতি সাদিকুর রহমান হবিগঞ্জী, সাধারণ সম্পাদক আলহাজ কাজী নিজামুদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে তরুণ ওয়ায়েজ কারী জুবায়ের আহমদ তাসরীফ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা তোফাজ্জল হোসেন, টঙ্গী পূর্ব থানা সভাপতি মাওলানা তাজুল ইসলাম ফারুকী, যুব মজলিস গাজীপুর মহানগরীর সভাপতি মাওলানা রুহুল আমিন, জেলা সভাপতি মুফতি ফয়জুল্লাহ আল ফরিদী, কোনাবাড়ী থানা সভাপতি মুফতি শেখ বেলাল মাহমুদী, কাশিমপুর থানা সভাপতি মাওলানা কামরুল হাসান, সদর মেট্রো থানা সভাপতি মুফতি মাহবুব আশরাফী, বাসন থানা সাধারণ সম্পাদক হাফেজ কারী আনোয়ার হোসেনসহ মহানগরীর বিভিন্ন থানা শাখার দায়িত্বশীলবৃন্দ।

সভা শেষে দেশ, জাতি এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ