সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট ময়মনসিংহে মিলল ৫ বছরের শিশুর লাশ, ধর্ষণের পর হত্যার অভিযোগ  আদ্-দ্বীন হাসপাতাল বন্ধ করেছি, মেডিকেল কলেজ বন্ধ করিনি: স্বাস্থ্যমন্ত্রী ফ্যামিলি কার্ডে বরাদ্দ ১৪ হাজার কোটি টাকা, ৪ কোটি পরিবার পাবে সুবিধা গফরগাঁওয়ে ইঞ্জিন বিচ্ছিন্ন, ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ ভারতীয় ভিসায় আইভ্যাকের নতুন নির্দেশনা যুক্তরাষ্ট্র-ইরানের শান্তি চুক্তিকে স্বাগত জানাল বাংলাদেশ ইসলাহুল উম্মাহ ফাউন্ডেশনের ৭১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি গঠন

চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, আত্মগোপনে গ্রামের অধিকাংশ পুরুষ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চুরির প্রস্তুতির সন্দেহে দিনাজপুর নবাবগঞ্জের একটি আদিবাসী পল্লীতে হীরা মিয়া (৩৫) নামের একজনকে পিটিয়ি হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় গ্রামের অধিকাংশ পুরুষ গ্রাম ছেড়ে আত্মগোপন করেছেন বলে জানা গেছে স্থানীয় সূত্র থেকে।

রবিবার (১৪ জুন) ভোরে উপজেলার পুঁটিমারা ইউনিয়নের শ্যামপুর টঙ্গীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, নিহত হীরা মিয়া জাটিহার গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তিনি পেশায় কৃষিশ্রমিক ছিলেন। তিনি এর আগেও একবার কারাভোগ করেছেন বলে জানা যায় পুলিশ সূত্রে।

স্থানীয় ইউপি সদস্য এমদাদুল হক ও পুলিশ জানা গেছে, ভোর আনুমানিক ৪টার দিকে শ্যামপুর গ্রামের বাসিন্দা অনীল টুডু তার বাড়ির একটি ঘরের জানালা ভাঙার শব্দ শুনে ঘুম থেকে জেগে ওঠেন। ঘর থেকে বের হয়ে তিনি জানালার পাশে হীরা মিয়াকে দেখতে পান। এ সময় তাকে আটক করে আশপাশের লোকজনকে ডাক দেন।

পরে স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে এসে হীরা মিয়াকে লাঠিসোঁটা দিয়ে মারধর করেন। একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ভোর ৬টার দিকে তার মৃত্যু হয়।

ঘটনার খবর পেয়ে বিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কুদ্দুস এবং উপ-পরিদর্শক (এসআই) ডেভিড হিমাদ্রি বর্মনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন। হত্যাকাণ্ডের ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ