সোমবার, ১৫ জুন ২০২৬ ।। ১ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চলে গেলেন বিশ্বখ্যাত ইসলামি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ উমর চাপরা আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্টে প্রশিক্ষক নিয়োগ, আবেদন আহ্বান সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান টার্মিনালের বাসের ডিপো সরিয়ে নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ সিলেট-৫ আসনে সাবেক এমপিকে সংসদে স্মরণ করলেন বর্তমান এমপি ১১ দলীয় জোটের সংবাদে ইসলামী আন্দোলনের লোগো ব্যবহার না করার আহ্বান ডা. জাহিদের ঘটনায় ক্ষুব্ধ ঢাকা, ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব জামিয়া গহরপুরের শিক্ষক মাওলানা কবির আহমদের ইন্তেকাল ১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ পলাশপুর কেন্দ্রীয় জামে মসজিদে ইমাম ও খতিব নিয়োগের বিজ্ঞপ্তি ইরানের হাতে পরমাণু থাকলে ইসরায়েল দুই ঘণ্টাও টিকতো না: ট্রাম্প

পাকিস্তানে সামরিক প্রশিক্ষণ মহড়ায় বিমান বিধ্বস্তে নিহত ২ পাইলট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখাওয়ার মারদান শহরে দেশটির বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানটির দুই পাইলটই নিহত হয়েছেন।

সোমবার (১৫ জুন) পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিবৃতিতে জানিয়েছে, ‘বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মহড়ায় থাকাকালীন বিধ্বস্ত হয়। এর ফলে পাকিস্তান বিমানবাহিনীর ফ্লাইট লেফটেন্যান্ট মুহাম্মদ কাসিম আবদুল্লাহ এবং পাকিস্তান নৌবাহিনীর লেফটেন্যান্ট তাহা আব্বাসী মৃত্যু বরণ করেন’।

বিবৃতিতে আরও বলা হয়, দুর্ঘটনার কারণ নির্ণয়ের জন্য বিমান সদর দফতর একটি তদন্ত বোর্ড গঠন করেছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, প্রতিরক্ষা বাহিনীর প্রধান ও সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, অন্যান্য বাহিনীর প্রধানগণ এবং পাকিস্তান সশস্ত্র বাহিনীর সকল পদমর্যাদার সদস্য এই মর্মান্তিক প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করছেন এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছেন।

দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও এই ‘দুঃখজনক দুর্ঘটনায়’ গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহত পাইলটদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।

প্রসঙ্গত, মাত্র পাঁচ দিনের ব্যবধানের পাকিস্তানের সামরিক বাহিনীতে এটি দ্বিতীয় বিমান দুর্ঘটনার। এর আগের বুধবার মুজাফফারাবাদের কাছে পাকিস্তান সেনাবাহিনীর বিমানবাহিনীর একটি এমআই-১৭ হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির কারণে উড্ডয়নের সময় বিধ্বস্ত হয়।

আইএসপিআর সেই সময় জানিয়েছিল, ওই দুর্ঘটনায় হেলিকপ্টারে থাকা সকল আরোহী নিহত হন। 

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ