রবিবার, ২১ জুন ২০২৬ ।। ৭ আষাঢ় ১৪৩৩ ।। ৬ মহর্‌রম ১৪৪৮


‘সংসদে আমিরে মজলিসকে নিয়ে বক্তব্য অনভিপ্রেত ও বিভ্রান্তিকর’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক-

জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে প্রদত্ত বক্তব্য এবং স্পিকারের মন্তব্যকে ‘অনভিপ্রেত, বিভ্রান্তিকর ও দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করেছেন সংগঠনের নেতৃবৃন্দ।

এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে শনিবার (২০ জুন) সিলেট কালেক্টরেট মসজিদের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা সভাপতি মাওলানা মুহাম্মদ ইকবাল হুছাইন। সাধারণ সম্পাদক মাওলানা ফখরুল ইসলাম ও সহ-সম্পাদক মাওলানা আসাদুজ্জামান আসাদের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মাওলানা সামিউর রহমান মুসা, সিলেট মহানগর জামায়াতে ইসলামীর আমির ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম এবং জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসাইন।

বক্তারা সংসদে আল্লামা মামুনুল হককে নিয়ে দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিটি পয়েন্টে গিয়ে শেষ হয়। পরে সমাপনী বক্তব্য ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ