মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮


খেলাফত মজলিস সিলেট মহানগরের নির্বাহী সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক-

কেন্দ্র ঘোষিত ‘সাংগঠনিক মাস’ উপলক্ষে খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নির্বাহী পরিষদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ জুন) অনুষ্ঠিত সভায় সংগঠনের চলমান সাংগঠনিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি পালনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ডা. এ.এ. তাওসিফ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান। সভা পরিচালনা করেন মহানগর শাখার সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরী। এতে মহানগর নির্বাহী পরিষদের সদস্যরা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. এ.এ. তাওসিফ বলেন, সংগঠনের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে খেলাফত মজলিসের দাওয়াত পৌঁছে দিতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে প্রতিটি স্তরের নেতাকর্মীকে দায়িত্বশীল ও সজাগ ভূমিকা পালন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ আব্দুল হান্নান জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সভায় কেন্দ্র ঘোষিত সাংগঠনিক মাসের অবশিষ্ট কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ