সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮


নিজ উপজেলায় সংবর্ধনা পেলেন বিশ্বজয়ী হাফেজ জাকারিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পটুয়াখালী প্রতিনিধি

সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জনকারী পটুয়াখালীর বাউফলের তরুণ হাফেজ নুরুদ্দিন জাকারিয়াকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) বেলা ১১টার দিকে বাউফল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ। এ সময় বিশ্বজয়ী এই হাফেজের হাতে সম্মাননা হিসেবে নগদ ৫০ হাজার টাকা তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ‘আমাদের বাউফলে আল্লাহ তায়ালা কোরআনের যে নেয়ামত দান করেছেন, তার মর্যাদা রক্ষায় আমাদের সবাইকে ভূমিকা রাখতে হবà