শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা) দেশে আরও দুই শিশু মারা গেছে। এ সময়ে হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৭৩২ জন। আর হাম শনাক্ত হয়েছে ১০১ জনের। মোট আক্রান্ত হয়েছে ৮৩৩ জন।

হামের উপসর্গে দুই শিশুর একজন ঢাকায় ও একজন সিলেটে মারা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্য হয়েছে ৭৩১ শিশুর।


শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৬৩৮ শিশুর মৃত্যুর তথ্য জানা গেছে। এ সময়ে হাম শনাক্তের পর মারা গেছে ৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে হামের উপসর্গ দেখা দিয়েছে এক লাখ চার হাজার ৬৯৩ শিশুর। এ সময়ে হাম শনাক্ত হয়েছে ১২ হাজার ৫২৬ শিশুর। মোট আক্রান্ত হয়েছে এক লাখ ১৭ হাজার ২১৯ শিশু।

গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৮৭ হাজার ৯৬৬ জন। আর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে ৮৪ হাজার ২১৮ জন।

এসএইচ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ