নিজস্ব প্রতিবেদক
ঢাকাই চলচ্চিত্রে দীর্ঘদিন আলো ছড়িয়েছেন তারা। অভিনয় দিয়ে দর্শকের ভালোবাসা ও পরিচিতি পেয়েছেন। তবে সময়ের সঙ্গে বদলে গেছে তাদের জীবনযাত্রা। পর্দার ব্যস্ততা থেকে নিজেদের অনেকটাই গুটিয়ে নিয়েছেন জনপ্রিয় দুই অভিনেত্রী সাদিকা পারভীন পপি ও তানিয়া বৃষ্টি। তাদের ঘিরে এখন আলোচনায় এসেছে ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপনের বিষয়টিও।
অভিনেত্রী সাদিকা পারভীন পপি অবশ্য নিজেই জানিয়েছেন, জীবনের বাকি সময় ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চান তিনি। এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে পপি বলেন, ‘জীবনের বাকি সময়টা ধর্মীয় অনুশীলনের মধ্য দিয়ে কাটাতে চাই।’
অভিনয় থেকে দূরে সরে নতুনভাবে জীবন কাটানোর ইচ্ছার কথাও জানিয়েছেন এই অভিনেত্রী। পপির ভাষায়, ‘সুন্দরভাবে বাঁচতে চাই। আল্লাহ-খোদার নাম নিতে চাই। যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’
১৯৯৭ সালে ‘কুলি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভি