বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

বেফাক পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের মাঝে বৃত্তি পুরস্কার প্রদান শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র ১৪৪৪ হিজরীর তাকমীল পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণদের মাঝে বৃত্তি প্রদান শুরু হয়েছে।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ’র কর্তৃক প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়, বেফাকের যে সকল ছাত্র-ছাত্রী আল হাইয়াতুল উলয়ার ১৪৪৪ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষায় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে তাদের মেধা বৃত্তির পুরস্কার বেফাক অফিস হতে প্রদান করা হচ্ছে।

প্রতিষ্ঠানটির প্রধান পরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভী স্বাক্ষরিত পুরস্কার উত্তোলনে করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তিতে বলা হয়,

১. বেফাকের ওয়েবসাইট/ফেসবুক পেজ হতে “পুরষ্কার উত্তোলনের আবেদন ফরম” ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে। এছাড়া বেফাক অফিস হতে সরাসরি ফরম নেয়া যাবে।

২. আবেদন ফরম যথাযথভাবে পূরণ করতে হবে। আবেদনকারী যে মাদরাসা হতে পরীক্ষা দিয়েছে সে মাদরাসার মুহতামিম/নাযেমে তালিমাত সাহেবের স্বাক্ষর ও সীল আবেদন ফরমের নির্ধারিত স্থানে থাকতে হবে। অথবা, প্রবেশপত্রের মূলকপি প্রদর্শন করতে হবে।

৩. আবেদন ফরমের সাথে আবেদনকারীর প্রবেশপত্রের ফটোকপি এবং জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের ফটোকপি সংযুক্ত করতে হবে ।

৪. ১৪৪৪ হিজরীর দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার মেধা বৃত্তির পুরস্কার উত্তোলনের সুযোগ ৩০ জিলহজ্ব ১৪৪৫ হিজরী তারিখ পর্যন্ত বলবৎ থাকবে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ