বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

নুরানী বোর্ডের ফলাফল দেখবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

<নুর আলম>

নুরানী তালীমুল কুরআন বোর্ড বাংলাদেশের (এন. টি.কিউ.বি) সমাপনী পরীক্ষা ২০২৩-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় পাসের হার ৮৭.৭৯% শতাংশ।

আজ ১০ ডিসেম্বর (রোববার) সকালে  মোহাম্মদপুরের নিজস্ব কার্যালয়ে ‘শায়খুল কুরআন অডিটোরিয়ামে’ এই সভা অনুষ্ঠিত হয়।

নূরানী তালিমুল কুরআন বোর্ডের ফলাফল জানতে এখানে ক্লিক করুন।

বোর্ড সূত্রে জানা গেছে,  এবারের মোট পরীক্ষার্থীর  সংখ্যা ছিলো ৪৯ হাজার ৪ শত ৯৬ জন। পাশ করেছে    ৪৩ হাজার ৪ শত ৫২ জন। পাশের হার ৮৭.৭৯%। অংশ নিয়েও ফেল করেছে ২ হাজার ২ শত ৬৬ জন। 

ফলাফল প্রকাশের সময়ে বোর্ড পরিচালক মাওলানা ইসমাইল বেলায়েত বলেন, নিরক্ষরতা দূরীকরণ, ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছানো, প্রতিটি গ্রামীণ জনপদে কুরআনের মক্তব প্রতিষ্ঠা এবং আগামী প্রজন্মের সন্তানদের বুকে ঈমানের সবুজ চারা রোপণ করতে আমরা কাজ করছি। শায়খুল কুরআন আল্লামা ক্বারী বেলায়েত রহ.-এর ত্যাগ, কুরবানি ও ইখলাসের ফসল আজকের নূরানী তালিমুল কুরআন বোর্ড। তিনি উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আন্তরিক শুভেচ্ছা জানান।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ