|| মিযানুর রহমান জামীল ||
ছুটি আনন্দের, দোষের কিছু নয়; তবে অতি আনন্দে আত্মপরিচয় ভুলে ছুটির অপব্যবহার যেন আমাদের পতন ডেনে না আনে সে জন্য আছে বড়দের সতর্কবার্তা। মুফাক্কিরে ইসলাম সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. বলেছেন— 'তালিবুল ইলমের ছুটি নেই, এটা সাময়িক অবসর-যাপন মাত্র। তারা তো ছুটি কাটাবে কবর জগতের দীর্ঘ সফরে।'
একেকটা ছুটি শেকড় থেকে বিচ্ছিন্ন হওয়ার আতঙ্ক তৈরি করে, গুরুমনে অনাকাঙ্ক্ষিত হতাশার সঞ্চার করে। আমি সবসময় আমার স্নেহের ছাত্রদের বলে থাকি— প্রাতিষ্ঠানিক ছুটিকে মৃত্যুর মত ভয় করো; কারণ এ ছুটির অপব্যবহার একজন তালিবুল ইলমের জীবনকে তিলে তিলে শেষ করে দেয়, নিজের অজান্তে পরিবার ও অভিভাবকের দৃষ্টির আড়ালে ডেকে আনে অনাকাঙ্ক্ষিত পদস্খলন।
