বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

‘ইলমের গভীরে পৌঁছতে হলে গাইড নয়, আরবি কিতাব মুতালাআ করতে হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: ফাইল ছবি

উস্তাদের সঙ্গে আন্তরিক সম্পর্ক, নিয়মিত তেলাওয়াত, জিকির এবং আরবি কিতাব মুতালাআর পরামর্শ দিয়েছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের চেয়ারম্যান মহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।

গত মঙ্গলবার (১ এপ্রিল) বাদ মাগরিব রাজধানীর চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন দারুল কুরআন মাদরাসা সবক উদ্বোধনের সময় তিনি এসব কথা বলেন।

মাওলানা মাহমুদুল হাসান বলেন, ছাত্ররা সবসময় আরবি কিতাব মুতালাআ করার চেষ্টা করবে। নোট, গাইড পড়বে  করবে না। নোট, গাইড ছাত্রদের যোগ্যতা মোটেই বৃদ্ধি করে না। বছরের শুরুতে ছাত্রদের অনুরোধ করব, ইলমের গভীরে পৌঁছতে হলে আরবি লেখা, আরবি পড়া, আরবি বলা এবং আরবিতেই কিতাব হল করার অভ্যাস করতে হবে।

আরও পড়ুন: ঘরে বসেই আধুনিক সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি শেখার সুযোগ

দেশের শীর্ষ এই আলেম বলেন, ছাত্র-উস্তাদদের গোনাহ ছাড়তে হবে। গোনাহ না ছাড়লে ইলম আসবে না।

মহিউস সুন্নাহ বলেন, আমাদের আকাবির-আসলাফের জীবনী পড়তে করতে হবে। ইলমের জন্য তাদের ত্যাগ, কুরবানি এবং অকাতরে জীবন বিলানো অধ্যায়ন করতে হবে। বড়দের জীবনী না পড়লে, বড় হওয়া যাবে না।

সবক উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদরাসার মুতাওয়াল্লি ইমাদুদ্দীন নোমান, মুহতামিম মাওলানা মাহফুজুল হক কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মাওলানা দিলাওয়ার হুসাইন রাশেদ, মাওলানা হাবিবুল্লাহ, মুফতি আবদুস সালাম, নায়েবে মুহতামিম মাওলানা খুরশীদ আলম কাসেমি ও নাজেমে তালিমাত মাওলানা মুসলিম উদ্দিনসহ মাদরাসার শিক্ষকরা।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ