বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের প্রতি কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী

‘আমলবিহীন ইলম মানুষের ধ্বংস ডেকে আনে’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

আমলবিহীন ইলম মানুষের জন্য ধ্বংস ডেকে আনে—এমন সতর্কবার্তা উচ্চারণ করে শিক্ষার্থীদের নিয়ত পরিশুদ্ধ রাখা ও লক্ষ্য নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্ট আলেমে দীন দারুল উলুম ঢাকা ও জামিয়াতুল উলুম আল ইসলামিয়ার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মুফতি রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বাদ মাগরিব গাজীপুরের কাপাসিয়া উপজেলার বরুন রোডস্থ আল আযহার ইসলামিয়া মডেল মাদরাসায় নবীন বরণ ও নসীহা শীর্ষক এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে নসীহা প্রদানকালে তিনি এ সতর্কবার্তা দেন।

মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুফতী শামসুল হক শামীম আযহারীর সঞ্চালনায় এবং বিশিষ্ট সমাজসেবক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আয়োজিত এ মাহফিলে মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, শিক্ষাবর্ষের শুরুতেই শিক্ষার্থীদের লক্ষ্য ও উদ্দেশ্য সুস্পষ্ট করতে হবে এবং নিয়তকে পরিশুদ্ধ রাখতে হবে। ইলম অর্জনের উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর বিধান জানা, সে অনুযায়ী জীবন পরিচালনা করা, আদর্শ মানুষ ও সুনাগরিক হিসেবে নিজেকে গড়ে তোলা এবং সৃষ্টির সেবা করে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা।

তিনি হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, কেয়ামতের দিন সর্বপ্রথম যাদের বিচার হবে, তাদের মধ্যে আলেমও থাকবেন। যিনি দুনিয়ায় ইলম অর্জন করেছিলেন খ্যাতি ও উপাধি লাভের উদ্দেশ্যে। আল্লাহ তায়ালা তাকে জিজ্ঞেস করবেন—তুমি ইলম দ্বারা কী করেছ? সে বলবে, দ্বীনের প্রচার করেছি। তখন আল্লাহ বলবেন—তুমি ইলম অর্জন করেছিলে যাতে তোমাকে ‘আলেম’ বলা হয়, আর তা দুনিয়ায় হয়ে গেছে। এরপর তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে।

তিনি আরও বলেন, দ্বীনি ইলম কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য অর্জন করতে হবে। পার্থিব স্বার্থে ইলম অর্জন করলে সে জান্নাতের সুঘ্রাণ থেকেও বঞ্চিত হবে। ইলম আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত; কিন্তু ইলমের সাথে আমল না থাকলে তা মানুষের জন্য ধ্বংস ডেকে আনে। ইলমের প্রকৃত শুকরিয়া হলো—ইলম অনুযায়ী আমল করা। আমলবিহীন আলেম ফলহীন বৃক্ষের ন্যায়।

মুফতী রেজাউল হক মুহাম্মদ আবদুল্লাহ বলেন, দীনি ইলম অর্জনে কঠোর পরিশ্রম ও ত্যাগ স্বীকার অপরিহার্য। এ প্রসঙ্গে তিনি হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস (রা.)-এর উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, রাসুলুল্লাহ সা. তার জন্য কুরআনের গভীর জ্ঞান দানের দোয়া করেছিলেন। পরবর্তীতে তিনি অক্লান্ত পরিশ্রম ও সাহাবায়ে কিরামের দরজায় দরজায় ঘুরে হাদিস সংগ্রহ করে তাফসির শাস্ত্রে অনন্য উচ্চতায় আসীন হন।

তিনি শিক্ষার্থীদের উস্তাদদের প্রতি যথাযথ আদব, ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানান। পাশাপাশি মাদরাসা, কিতাব ও শিক্ষা উপকরণের প্রতিও সম্মান প্রদর্শনের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনারও আয়োজন করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ