বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

২০২৮ সালে আসছে নতুন শিক্ষাক্রম, যুক্ত হচ্ছে ৪ বিষয়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৮ সাল সামনে রেখে জাতীয় শিক্ষা কারিকুলামের পরিমার্জনে হাত দিয়েছে সরকার। এতে নতুন চারটি বিষয় যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ মে) বিকালে সচিবালয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রীর দেওয়া তথ্যমতে, পরিকল্পিত চারটি বিষয়ের মধ্যে রয়েছে, ক্রীড়া ও সংস্কৃতি নিয়ে দুটি বিষয়; যা পড়তে হবে চতুর্থ শ্রেণি থেকে। ষষ্ঠ শ্রেণি থেকে যুক্ত হবে ‘কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা’ এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’। এছাড়া নতুন শিক্ষাক্রমে বাংলা ও ইংরেজি ছাড়াও তৃতীয় ভাষা শিক্ষায় গুরুত্ব দেওয়া হবে। সে ক্ষেত্রে কোনো একটি বিষয়ের সঙ্গে যুক্ত হতে পারে বড় অধ্যায়।

সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও বলেন, আমরা প্রথমত বিদ্যমান শিক্ষাক্রমকে সঠিকভাবে পরিমার্জন করে, বাস্তব সম্মতভাবে এটাকে রিভাইজ করে ২০২৭ সালে দিচ্ছি। আর টোটাল চেইঞ্জ, যেটা আপনারা আশা করছেন, সেটা আমরা কাজ শুরু করেছি। ২০২৮ সালের মধ্যেই আপনারা সেটা দেখতে পারবেন। কারিকুলাম খুব সুন্দর হচ্ছে এবং এতে চারটি নতুন বিষয় যুক্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী, ববি হাজ্জাজ; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব, আবদুল খালেক; কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব, দাউদ মিয়া; মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, অধ্যাপক খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল ও প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী প্রমুখ।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ