রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ ।। ২২ ভাদ্র ১৪৩৩ ।। ২৪ রবিউল আউয়াল ১৪৪৮


শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করাকে ইবাদত মনে করি: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

শিক্ষা মন্ত্রণালয়ে কাজ করতে পারা একটা ইবাদত বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘এখান থেকেই জাতিগঠনের কাজ করা যায়।
ঠিকমতো করতে পারলে এটাই সদকায়ে জারিয়া হিসেবে গণ্য হবে।’

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত বই পড়া কর্মসূচি অনুষ্ঠানে তিনি এসব কথা জানান।

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষায় এবার ফল বাড়িয়ে ভালো দেখানো হয়নি। পরীক্ষায় শিক্ষার্থীরা যা লিখেছে, সে মোতাবেক এসএসসির ফল হয়েছে।

কারিগরি শিক্ষাব্যবস্থার বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশাল জনশক্তিকে কর্মক্ষম করতে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বর্তমান সরকার।’
 
শিক্ষার্থীদের ঝরে পড়া রোধে সরকারের কার্যক্রম সম্পর্কে শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীদের স্কুল ড্রেস প্রদান, মিড ডে মিল, উপবৃত্তি প্রদানসহ নানামুখী কর্মসূচি হাতে নিয়েছে সরকার।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘মাদকাসক্তি ও মোবাইল থেকে ফিরিয়ে আনার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র ও বিকাশ যে হাত বাড়িয়েছে, এমন কর্মসূচি আরো দরকার।’

অনুষ্ঠানে তিনি তরুণ প্রজন্মের বই পড়া নিয়ে বলেন, ‘বর্তমান প্রজন্মকে বই পড়ার অভ্যাসে ফিরিয়ে আনা হবে।

এসএইচ/


সম্পর্কিত খবর