শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৬ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
লাখো মানুষের শ্রদ্ধা শেষে জন্মস্থানে শায়িত খামেনি জমিয়তে উলামায়ে হিন্দের প্রবীণ নেতা মাওলানা ফজরুদ্দীন গঙ্গওয়ানীর ইন্তেকাল বিদ্যুৎ বিভ্রাটে দুর্ভোগ: জাপান গার্ডেন সিটি পরিদর্শনে আমিরে মজলিস আমাদের পীর শায়েখ জুলফিকার আহমাদ নকশবন্দী রহ.-এর স্মৃতি বাদ জুমা রাজধানীতে ইসলামী আন্দোলনের গণমিছিল বাদশার অতিথি হিসেবে ২৫০ ওমরাহযাত্রীকে স্বাগত জানাল সৌদি আরব হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি, বন্যার শঙ্কা ১৪ জেলায় ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, টানা বর্ষণের আভাস খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জের  ১০ গ্রাম প্লাবিত

হাফেজিয়া বোর্ড গঠন ইস্যুতে হাইআতুল উলয়াকে সমর্থন মাদরাসা সংরক্ষণ পরিষদের


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: আওয়ার ইসলাম

নিজস্ব প্রতিবেদক

কওমি মাদরাসা স্থাপনের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন এবং হাফেজিয়া মাদরাসার জন্য পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের সরকারি উদ্যোগকে ‘কওমি মাদরাসা শিক্ষা (সনদের মান প্রদান) আইন, ২০১৮’-এর মূল চেতনা, উদ্দেশ্য ও বিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছে বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদ। একই সঙ্গে এ বিষয়ে আল-হাইআতুল উলয়া লিল-জামিআতিল কওমিয়া বাংলাদেশ-এর অবস্থানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে সংগঠনটি।

বৃহস্পতিবার (৯ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের সভাপতি শায়েখ আব্দুল হক, সিনিয়র সহ-সভাপতি নেসার আহমদ আন-নাছেরী, সাধারণ সম্পাদক শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এবং সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা এ বক্তব্য দেন।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘কওমি মাদরাসা শিক্ষা (সনদের মান প্রদান) আইন, ২০১৮’-এর মাধ্যমে কওমি মাদরাসার স্বকীয়তা, স্বাধীনতা ও স্বতন্ত্র শিক্ষাব্যবস্থার যে আইনগত স্বীকৃতি প্রতিষ্ঠিত হয়েছে, তা কোনোভাবেই খর্ব বা বিভক্ত করার সুযোগ নেই। ফলে কওমি মাদরাসা স্থাপনের জন্য পৃথক নীতিমালা প্রণয়ন কিংবা হাফেজিয়া মাদরাসার জন্য পৃথক কেন্দ্রীয় বোর্ড গঠনের উদ্যোগ আইনের মূল চেতনা ও উদ্দেশ্যের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ।

তারা বলেন, কওমি শিক্ষাব্যবস্থা যুগ যুগ ধরে দেশের আলেম-উলামার ঐক্য, পারস্পরিক আস্থা এবং নিজস্ব শিক্ষাধারার ভিত্তিতে পরিচালিত হয়ে আসছে। নতুন করে পৃথক বোর্ড গঠন বা অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক নীতিমালা প্রণয়নের উদ্যোগ কওমি অঙ্গনে বিভ্রান্তি, অনাকাঙ্ক্ষিত বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করতে পারে, যা জাতীয় স্বার্থের পরিপন্থী।

নেতৃবৃন্দ কওমি মাদরাসা-সংক্রান্ত যেকোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণের আগে আল-হাইআতুল উলয়া, দেশের শীর্ষস্থানীয় আলেম-উলামা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে অর্থবহ আলোচনা করার আহ্বান জানান। একই সঙ্গে ২০১৮ সালের আইনের পরিপন্থী কোনো পদক্ষেপ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সরকারের প্রতি বিনীত কিন্তু দৃঢ় আহ্বান জানান।

বিবৃতিতে আরও বলা হয়, কওমি মাদরাসার স্বাতন্ত্র্য, ঐক্য ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখেই দেশের শিক্ষা ও জাতীয় উন্নয়নে এ ধারার অবদান আরও সুদৃঢ় করা সম্ভব। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল, বিচক্ষণ ও দূরদর্শী ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

এদিকে বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের এ অবস্থানের প্রতি সমর্থন জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে হাফেজ মোশাররফ হোসাইন মাহমুদ, মাওলানা কারী সাইদুল ইসলাম আসাদ, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা জাফর আহমদ মজুমদার, মাওলানা ইলিয়াস লাহোরী, মাওলানা সালমান রহমান, মাওলানা কাওসার আহমদ রহমানী, মুফতি তাজুল ইসলাম, মুফতি আবু সাঈদ, মাওলানা নোমান তাফহীম, মাওলানা আমির আহমদ রহমানী, মাওলানা সুলাইমান ঢাকুবী এবং মাওলানা তাওহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ