বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল ইতিবাচক’ ঢামেকে বিশুদ্ধ পানির ৪ ফিল্টার স্থাপন করল আস-সুন্নাহ ফাউন্ডেশন রাত ১টার মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের শঙ্কা হাইকোর্টে একদিনে ১ হাজার ৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি মাদ্রাসা প্রধানের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ মাদরাসাবিরোধী অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন পুরান ঢাকার আলেমরা তিন দিনের সেবা ও দাওয়াতি সফরের আয়োজন করছে হাফেজ্জী হুজুর (রহ.) সেবা ফাউন্ডেশন দাওরা পরীক্ষায় ছাত্রীদের জন্য ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা জয়নুল আবেদীন আরশাদীর ইন্তেকাল ‘বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার সম্প্রসারণে জোর দিয়েছে সরকার’ 

মাদ্রাসা প্রধানের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশের এমপিওভুক্ত বেসরকারি মাদরাসাগুলোর প্রতিষ্ঠানের প্রধানদের ইউজার আইডি ও পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদফতর।

বৃহস্পতিবার (৯ জুলাই) উপপরিচালক (প্রশাসন) মো. শামিউল ইসলাম প্রামাণিকের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। তা না মানলে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে বলেও জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি এমপিওভুক্ত মাদরাসাগুলোর শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতাদি প্রতিষ্ঠান প্রধানদের পাঠানো তথ্যের ভিত্তিতে মেমিস সফটওয়ারে যাচাই-বাছাইপূর্বক প্রদান করা হয়। মেমিস সফটওয়ারের ইউজার আইডি ও পাসওয়ার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ, যার গোপনীয়তা রক্ষা করা প্রতিষ্ঠানপ্রধানের আবশ্যিক দায়িত্ব।

আরও বলা হয়, কোনোভাবেই এটি অন্য কারও কাছে হস্তান্তরযোগ্য নয়। প্রতিষ্ঠানপ্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সংরক্ষণ ও ব্যবহার করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

এ বিষয়ে কোনো অভিযোগ উত্থাপিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ