বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার ‘তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল ইতিবাচক’ ঢামেকে বিশুদ্ধ পানির ৪ ফিল্টার স্থাপন করল আস-সুন্নাহ ফাউন্ডেশন রাত ১টার মধ্যে দেশের ১৯ জেলায় ঝড়ের শঙ্কা হাইকোর্টে একদিনে ১ হাজার ৯৪৬ পুরোনো মামলা নিষ্পত্তি মাদ্রাসা প্রধানের ইউজার আইডি, পাসওয়ার্ড সংরক্ষণের নির্দেশ মাদরাসাবিরোধী অপপ্রচার ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবেন পুরান ঢাকার আলেমরা

‘তত্ত্বাবধায়ক সরকার ও গণভোটের বিধান পুনর্বহাল ইতিবাচক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল–সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রাখায় দেশের সর্বোচ্চ আদালতের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। তবে দলটির দাবি, ভবিষ্যতে কোনো সরকার যাতে দলীয় স্বার্থে সংবিধান সংশোধন করতে না পারে, সে সুযোগও বন্ধ করতে হবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল। এ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল দেশের সর্বোচ্চ আদালত খারিজ করে দেওয়ায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল–সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল থাকল। তিনি আশা প্রকাশ করেন, এ রায় বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।

মাওলানা গাজী আতাউর রহমান বলেন, এই রায়ের পেছনের রাজনৈতিক প্রেক্ষাপটও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন। তাঁর ভাষ্য, নব্বইয়ের দশকে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল, পরবর্তীতে বিদ্যমান সাংবিধানিক সুযোগ ব্যবহার করেই তা বাতিল করা হয়।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের পতন হয়েছে, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থাও ফিরে এসেছে। কিন্তু দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ এখনো বিদ্যমান। ভবিষ্যতে যাতে কোনো সরকার এ সুযোগ ব্যবহার করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক সংস্কার নিশ্চিত করতে হবে।

ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এ লক্ষ্য বাস্তবায়নে ‘জুলাই সনদ’ কার্যকর করা জরুরি বলে দলটি মনে করে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ