নিজস্ব প্রতিবেদক
আগামী ১৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিতব্য যুব জমিয়ত বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির কাউন্সিল ও কর্মী সম্মেলন সফল করার লক্ষ্যে সিলেট জেলা উত্তর শাখা যুব জমিয়তের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা উত্তর শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা সালেহ আহমদ। সভা পরিচালনা করেন শাখার সাধারণ সম্পাদক মাওলানা মাছুম আল মাহদী।
সভায় প্রধান অতিথির বক্তব্যে যুব জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি হাফেজ মাওলানা তাফহীমুল হক আসন্ন কেন্দ্রীয় কাউন্সিল ও কর্মী সম্মেলন সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং মুফতি সিরাজুল ইসলাম। তারা কেন্দ্রীয় কাউন্সিলের প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সফল আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ সময় উপস্থিত ছিলেন যুব জমিয়ত সিলেট দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মনছুরসহ সিলেট উত্তর শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।
মতবিনিময় সভায় সিলেট উত্তর শাখার দায়িত্বশীলরা কেন্দ্রীয় নেতৃত্বকে আশ্বস্ত করে বলেন, আগামী ১৩ আগস্টের কেন্দ্রীয় কাউন্সিল ও কর্মী সম্মেলন সফল করতে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন এবং বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণ নিশ্চিত করবেন, ইনশাআল্লাহ।
আইও/