মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
ফ্যামিলি কার্ডে অনিয়ম প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী রাজধানীতে টিসিবির পণ্য নিতে এসে দেয়ালচাপায় প্রাণ গেল একজনের হাম উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরও ৩ শিশুর মৃত্যু সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে পেরিয়া ইউনিয়ন উলামা পরিষদের দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি নিত্যপণ্যের আগাম সংকট শনাক্ত করবে এআই: বাণিজ্যমন্ত্রী দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর উৎপাদনে প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস জাপানে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে ৬ বাংলাদেশির মৃত্যু দুরুদে ইব্রাহিম: অর্থ ও ফজিলত রাষ্ট্রপতি নির্বাচনের জন্য প্রস্তুত ইসি: সিইসি

ঢাকা শহরে ১০ হাজার নিমের চারা রোপন করছেন শায়খ আহমাদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ঢাকা শহরে ১০ হাজার নিমের চারা রোপন করছে শায়খ আহমাদুল্লাহ

হাসান আল মাহমুদ : রাজধানী ঢাকা শহরে ১০ হাজার নিমের চারা রোপন করার উদ্যোগ নিয়েছেন দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। সে লক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় চারা রোপন করে চলেছে তার সংস্থা আস্সুন্নাহ ফাউন্ডেশন’র স্বেচ্ছাসেবকরা।

আজ শনিবার ( ১৭ আগস্ট) শায়খ আহমাদুল্লাহ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান।

তিনি লিখেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকার গাছপালা। এই ক্ষতি পোষাতে আমরা ঢাকা শহরে ১০ হাজার নিমের চারা রোপণ করছি।

রোপণের জন্য নিমের চারা বেছে নেয়ার কারণ, আমরা আশা করছি, এতে ঢাকার দূষিত বাতাস স্বাস্থ্যকর ও কোমল হবে। পাশাপাশি এই নির্দয় শহরের পাখিরাও নিমের ফল থেকে পর্যাপ্ত খাবার পাবে।

কমেন্ট বক্সে তিনি লিখেন, প্রত্যেক এলাকার বিশ্বস্ত প্রতিনিধি এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে চারা রোপণ করা হচ্ছে। চারার সাথে বাঁশের মজবুত খুঁটি এবং সচেতনতামূলক ফেস্টুন লাগানো হচ্ছে। রোপণের পর স্বেচ্ছাসেবকদের মাধ্যমে পরিচর্যা ও নিয়মিত খোঁজ-খবর নেয়া হবে ইনশাআল্লাহ।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ