|| মুফতি ওমর ফারুক ইমতিয়াজ কাসেমী ||
গ্রন্থাগার হচ্ছে একটি জাতির চিন্তাশীলতা ও সভ্যতার দর্পণ। বই মানুষকে যেমন আলোকিত করে, তেমনি গ্রন্থাগার গোটা জাতিকে করে প্রাজ্ঞ ও বিকশিত। আর যদি তা হয় দারুল উলুম দেওবন্দের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রন্থাগার, তবে তা নিঃসন্দেহে ইসলামী জ্ঞানের এক অতুলনীয় ভাণ্ডার।
এই লাইব্রেরি শুধু কিতাবের সংগ্রহস্থল নয়; বরং এটি এক চলমান রূহানী ও গবেষণামূলক আন্দোলনের নাম, যা গত দেড় শতাব্দী ধরে মুসলিম উম্মাহকে জ্ঞানের আলোয় আলোকিত করে চলেছে।

