|| ড. শায়খ মাহমুদুল হাসান ||
ঘানা থেকে লন্ডন ফেরার পথে কাসাব্লাঙ্কায় পনের ঘণ্টার যাত্রাবিরতি ছিল। আমাদের বিরতিতে বিশ্রামের জন্য দেওয়া হলো- ‘হোটেল রিল্যাক্স’-এ রুম ও খাবার।
১৯৯৩ সালে বাংলাদেশের কোনো এক সংবাদপত্রের ফিচারে পড়েছিলাম— কাসাব্লাঙ্কায় নবনির্মিত সপরিসর ও দৃষ্টিনন্দন মসজিদের গল্প। তাই এ সুযোগে মসজিদটি পরিদর্শনের প্রবল আগ্রহ অনুভব করলাম। পাশাপাশি কাসাব্লাঙ্কার ঐতিহ্য পুরাতন ‘সূক’ (বাজার) দেখার পরিকল্পনাও করলাম।
মরোক্কোর গুরুত্বপূর্ণ মহানগরী ও বাণিজ্যিক রাজধানী হলো- কাসাব্লাঙ্কা। আরবিতে বলা হয়- ‘আদ্দা-রুল বায়দ্বা’। আটলান্টিক মরোক্কোর মধ্য-পশ্চিম অংশে চাউইয়া সমভূমির উপকূলে অবস্থিত জনবহুল শহর। গ্রেটার কাসাব্লাঙ্কায় ৪.২৭ মিলিয়ন মানুষ বসবাস করে।