||ডা.মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ||
বাংলাদেশের আবহাওয়ায় বাচ্চাদের বারবার ঠান্ডা লাগা একটি পরিচিত সমস্যা। অনেক অভিভাবক উদ্বিগ্ন হয়ে পড়েন—“এত নিয়ম মানানোর পরও কেন এত ঘন ঘন ঠান্ডা হয়?” আসলে শিশুর শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থা ধীরে ধীরে শক্তিশালী হয়, ফলে তারা সংক্রমণের প্রতি বেশি সংবেদনশীল থাকে। তবে ঘন ঘন ঠান্ডা লাগা সবসময় বিপদের সংকেত নয়; আবার অবহেলা করলে জটিলতাও তৈরি হতে পারে। তাই এর কারণ, ঝুঁকি ও প্রতিকার সম্পর্কে জানা জরুরি।
কেন বাচ্চাদের বারবার ঠান্ডা লাগে?
১. অসম্পূর্ণ রোগ প্রতিরোধ ক্ষমতা
জন্মের পর শিশুদের ইমিউন সিস্টেম ধীরে ধীরে গড়ে ওঠে। তাই প্রথম কয়েক বছরে তারা সহজেই ভাইরাসজনিত ঠান্ডায় আক্রান্ত হয়। বছরে ৬–৮ বার সর্দি হওয়াও অস্বাভাবিক নয়।
২. ভাইরাস ছড়ানোর পরিবেশ
স্কুল, প্লে-গ্রাউন্ড বা ডে-কেয়ার—বাচ্চà