আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর উদ্যোগে দারুল আরকাম ইনস্টিটিউট এর তত্ত্বাবধানে কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে আফটার স্কুল মাকতাব শিক্ষার্থীদের কুরআনুল কারীম এর সবক অনুষ্ঠান ২০২৫।
শনিবার (৮ মার্চ) এই অনুষ্ঠানে আফটার স্কুল মাকতাব-এর ২৫০ জন শিক্ষার্থীকে কোরআনুল কারিমের সবক প্রদান করা হয়। এছাড়া, কুরআন খতমকারী এবং সূরা ইয়াসিন, ফজিলতের সূরা ও কুরআনুল কারীমের বিশেষ পারার হিফজ সম্পূর্ণকারী ৬৫ জন স্কুল শিক্ষার্থীদেরকে প্রদান করা হয় বিশেষ সম্মাননা ও সনদ।
অনুষ্ঠানটি আয়োজন করে আফটার স্কুল মাকতাব বাংলাদেশ এর প্রধান কার্যালয় দারুল আরকাম ইনস্টিটিউট।