সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প কাতারে নিহত পাঁচ প্রবাসীর পরিবারকে আর্থিক সহায়তা দিলেন জমিয়ত সভাপতি শাপলা হত্যাকাণ্ডে হাসিনাসহ অভিযুক্ত যে ৪১ জন ফিলিস্তিনে মসজিদ জ্বালিয়ে দিল অবৈধ ইহুদি বসতকারীরা শাপলা হত্যাকাণ্ড: ৪১ আসামির তালিকায় সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবু শাপলা চত্বর হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল রাজধানীতে ২ নারীর লাশ উদ্ধার প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের সুখবর দিলেন সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দেশের স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তের আদেশ শিগগির জারি হবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম। 

বুধবার (১৩ আগস্ট) বিকেলে সচিবালয়ে শিক্ষা বিটের সাংবাদিকদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

কবিরুল ইসলাম বলেন, ‘স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির কাজ একেবারে শেষ পর্যায়ে। আমি এখানে (সচিব হিসেবে) আসার পর থেকে তাদের এমপিওভুক্তির জন্য উদ্যোগ নিয়েছিলাম। আশা করি, এমপিওভুক্তির আদেশ শিগগির হয়ে যাবে।

সচিব বলেন, এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে এটির সামারি (সারসংক্ষেপ) চলে গেছে। উনি মালয়েশিয়া থাকায় এখনো স্বাক্ষর হয়নি। হয়তো বৃহস্পতিবার (১৪ আগস্ট) হতে পারে। আগামীকাল না হলে পরের সপ্তাহে হবে আশা করছি।

সভায় আরও উপস্থিত ছিলেন ইরাবের সভাপতি ফারুক হোসাইন, সাধারণ সম্পাদক সোলাইমান সালমান, সাবেক সভাপতি সাব্বির নেওয়াজ, শরীফুল আলম সুমন, মীর মোহাম্মদ জসিম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ