শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ।। ৬ কার্তিক ১৪৩৩ ।। ১২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক মর্যাদায় স্বদেশ প্রত্যাবর্তন নিশ্চিত করার আহ্বান হেফাজতের রাতে চার দিনের সফরে মালয়েশিয়ায় যাচ্ছেন আমিরে মজলিস হাফেজাদের যথাযথ পরিচর্যায় গড়ে তুলতে হবে: মাওলানা যাইনুল আবিদীন আস-সুন্নাহর সহায়তায় মেহেদীর ঘুরে দাঁড়ানোর গল্প বললেন শায়খ আহমাদুল্লাহ সৌদিতে আটকে ৪ হাজার ভারতীয় ওমরাহযাত্রী, বিশেষ ফ্লাইট চাইলেন ওয়াইসি হাটহাজারীতে তিন দিনের তাফসির মাহফিল সফল করার আহ্বান আল-আমিন সংস্থার ৯২ বছর বয়সেও নিয়মিত মসজিদে যান বসনিয়ার বৃদ্ধ আসামে মুসলিম উচ্ছেদ ও মসজিদ গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা ৫৬ বছরের দুর্নীতি ও ব্যর্থতায় সড়ক এখন মৃত্যুফাঁদ: গাজী আতাউর রহমান ডেঙ্গুতে প্রাণ গেলো আরও ৪ জনের

সীরাতকেন্দ্রের ব্যতিক্রমী আয়োজন ‘দরসে সীরাহ’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

বিভাগীয় শহর ময়মনসিংহ থেকে পরিচালিত সীরাত চর্চা ও গবেষণার প্রতিষ্ঠান ‘সীরাতকেন্দ্র’ এবার সীরাতের একাডেমিক চর্চার আয়োজন করেছে। সীরাতুন্নবী সা.-এর চর্চা ও একাডেমিক পাঠ আরও ব্যাপক ও বেগবান করার লক্ষে ‘দরসে সিরাহ’ কোর্স চালু করেছে। সেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরভিত জীবন ও উসওয়ায়ে হাসানার সুবিন্যস্ত পাঠ দেওয়া হবে। 

সীরাতকেন্দ্রের পরিচালক মুফতি আমীর ইবনে আহমদ জানান, এক বছর মেয়াদী একটি এবং তিন মাসব্যাপী দুটি কোর্সের আয়োজন করা হয়েছে। এক বছর মেয়াদী কোর্স কওমি মাদরাসার জালালাইন, মিশকাত, দাওরা, ইফতা, দাওয়াহ, তাফসির ও আদবের শিক্ষার্থীদের জন্য। সপ্তাহে একদিন দরস। বৃহস্পতি বা শুক্রবার। 

আর তিন মাস মেয়াদী দুটি কোর্সের মধ্যে প্রথম কোর্সটি ইমাম, খতিব, কওমি মাদরাসার সদ্য ফারেগিন ও তরুণ আলেমদের জন্য। সপ্তাহের একদিন বৃহস্পতি বা শুক্রবার দারস হবে। 
আর তিন মাসব্যাপী আরেকটি কোর্সের আয়োজন করা হয়েছে জেনারেল শিক্ষিত, স্কুল-কলেজ ও আলিয়া মাদরাসার শিক্ষার্থীদের জন্য। সেখানেও ক্লাস হবে বৃহস্পতি কিংবা শুক্রবার। 

সব কোর্সেই দরস দেবেন সীরাত গবেষক, বিশেষজ্ঞ ও একাডেমিক অভিজ্ঞতাসম্পন্ন আলেমরা। 

ভর্তির ফরম ৫০ টাকা, ভর্তির ফি ৩০০ টাকা এবং মাসিক বেতন ২০০ টাকা। আগামী ২ মে শুক্রবার সকাল ১০টায় সীরাতকেন্দ্রের কার্যালয় ময়মনসিংহ শহরের ধোপাখলা মোড়ে উদ্বোধনী দরস হবে। দরস সম্পন্নকারী ও উত্তীর্ণদের জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে। ভর্তি ও তথ্যের জন্য যোগাযোগ করুন: ০১৭১৫৯৪৩৮৯৫ নাম্বারে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ