শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

মুসলিমদের রক্ষায় প্রথম অ্যান্টি-ইসলামফোবিয়া কর্মকর্তা নিয়োগ কানাডায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

কানাডায় প্রথম অ্যান্টি-ইসলামফোবিয়া কর্মকর্তা হিসেবে আমিরা এলগাওয়াবিকে নিয়োগ করেছে। দেশটির মুসলিম জনগোষ্ঠীকে বিদ্বেষপূর্ণ হামলা থেকে রক্ষার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, পুলিশের হিসাবমতে, ২০২১ ও ২০২২ সালে জি-৭ভুক্ত দেশগুলোর মধ্যে কানাডাতেই মুসলিমদের ওপর হামলা হয়েছে সবচেয়ে বেশি। ওই সময়ে মুসলিমদের ওপর যত হামলা হয়, তার ৭১ ভাগই ছিল ইসলামবিদ্বেষী আক্রমণ।

কানাডায় ইসলামফোবিক হামলার সবচেয়ে বড় ঘটনা ঘটে ২০২১ সালের আফজাল পরিবারের ওপর। পাকিস্তানি ওই পরিবারটি পরিকল্পিত হামলার শিকার হয়। হামলাকারী নাথানিয়েলের বিরুদ্ধে খুন এবং সন্ত্রাসবাদ-সংশ্লিষ্ট অভিযোগ আনা হয়েছে।

কানাডায় ইসলামফোবিক হামলা বাড়ার প্রেক্ষাপটেই পদটি সৃষ্টির তাগিদ সৃষ্টি হয়। বিভিন্ন সংস্থা পরিস্থিতি মোকাবেলায় এগিয়ে আসে।

আমিরা কেবল ইসলামফোবিয়ার ব্যাপারে সচেতনতাই বাড়াবেন না, সেইসাথে বিভিন্ন সম্প্রদায় এবং কর্তৃপক্ষের সাথে লিয়াজোঁর দায়িত্বও পালন করবেন। মুসলিমদের উদ্বেগের বিষয়গুলো কেন্দ্রীয় সরকারের কাছে উত্থাপন করবেন।

আমিরা কানাডার সাংবাদিক। তাছাড়া মানবাধিকার কর্মী হিসেবেও তার পরিচিতি রয়েছে। তার মা-বাবা মিসরীয়। তার বাবা ছিলেন প্রকৌশলী। তার বয়স যখন ২, তখন তিনি তার মায়ের সাথে কানাডায় অভিবাসন করেন।

সূত্র : আনাদুলু এজেন্সিি

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ