শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময় গণভোটের রায় পাশ কাটানোর চেষ্টা করলে সরকার বিপদে পড়বে: খেলাফত মজলিস

পাকিস্তানের নতুন প্রধান বিচারপতি ফয়েজ ঈসার শপথ গ্রহণ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

পাকিস্তানের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন বিচারপতি কাজী ফয়েজ ঈসা। আজ রোববার রাজধানী ইসলামাবাদে আইওয়ান-ই-সদরে এক অনুষ্ঠানে নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট আরিফ আলভি।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, শপথ অনুষ্ঠানে পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আনোয়ারুল হক কাকার এবং সেনাপ্রধান আসিম মুনির উপস্থিত ছিলেন। এ ছাড়া নতুন প্রধান বিচারপতির স্ত্রী সারিনা ইসাও এ সময় উপস্থিত ছিলেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, রোববার আইওয়ান-ই-সদরে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে প্রধান বিচারপতি হিসেবে কাজী ফয়েজ ঈসার শপথ অনুষ্ঠান শুরু হয়। কুরআন তেলাওয়াতের পর বিচারপতি ঈসার নিয়োগের বিজ্ঞপ্তি পাঠ করে শোনানো হয়। পরে প্রেসিডেন্ট আলভি নতুন প্রধান বিচারপতিকে শপথবাক্য পাঠ করান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ