বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

পাকিস্তানের আওয়ামী মুসলিম লীগের নেতা গ্রেফতার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

পাকিস্তানের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী মুসলিম লীগের (এএমএল) নেতা শেখ রশিদ আহমেদকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তিনি পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানের ঘনিষ্ঠ বন্ধু। খবর দ্য ডনের। 

১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় তাকে তার রাওয়ালপিন্ডির বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তার আইনজীবী সরদার আব্দুল রাজ্জাক।

তিনি জানান, সাদা পোশাক পরে তাকে তার বাসভন থেকে গ্রেফতার করে ‘অজ্ঞাত স্থানে’ সরিয়ে নেয়া হয়েছে। একই সাথে শেখ রশিদের ভাগ্নে শেখ শাকির ও গৃহকর্মী শেখ ইমরানকেও গ্রেফতার করা হয়।