সৌদি আরব মুসলমানদের কাছে পবিত্র শহর মক্কা ও মদিনার শতাধিক ঐতিহাসিক স্থান সংস্কারের পরিকল্পনা করেছে।
গত সোমবার মক্কায় এক অনুষ্ঠানে দেশটির হজ ও ওমরা মন্ত্রী তৌফিক আল রাবিয়াহ এই পরিকল্পনার কথা জানান।
গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়, হজ করতে আসা মুসলমানরা মক্কা ও মদিনার যেসব ঐতিহাসিক স্থান ঘুরে দেখেন, সেসবের সংস্কার করা হবে বলে জানিয়েছেন আল রাবিয়াহ। এই কাজে সরকার বেশ কয়েকটি অংশীদারের সহযোগিতা নেবে।
মক্কার সাংস্কৃতিক অঞ্চল হিরায় এক অনুষ্ঠানে তৌফিক আল রাবিয়াহ বলেন, ‘পবিত্র মক্কা এবং আল মদিনা আল মুনাওয়ারায় à¦